প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:৩৭ এএম (ভিজিট : ০)

X
ফাইল ছবি
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার কমেছে। এ বছর দাখিলে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। গতবছর ছিল ৭৫.৭১। ফলাফলে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা।
আজ সোমবার (১০ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মোট ২ লাখ ৯৮ হাজার ৯৮২ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। সামগ্রিক পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ১ লাখ ৫৮ হাজার ৩৫০ জন। তাদের মধ্যে পাস করেছে ৮১ হাজার ৭৬৫ জন। ছাত্রদের পাসের হার ৫১ দশমিক ৬৪ শতাংশ।
অন্যদিকে, ১ লাখ ৩৮ হাজার ৬৩২ জন ছাত্রী দাখিল পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৮৩ হাজার ৩২ জন। ছাত্রীদের পাসের হার ৫৯ দশমিক ৮৯ শতাংশ। অর্থাৎ, পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।
এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে মোট ৬ হাজার ৭১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৫৭২ জন ছাত্র এবং ৩ হাজার ১৪৪ জন ছাত্রী। সারা দেশে মোট ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রে ৯ হাজার ১৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।