প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:২১ এএম (ভিজিট : ৩)

X
সংগৃহীত ছবি
এসএসসি ও সমমান পরীক্ষায় এবার জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
২০২৫ সালের তুলনায় এবার সর্বোচ্চ গ্রেড পয়েন্ট পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৭৬ জনে। এর মধ্যে ৫২ হাজার ৭৮০ জন ছাত্র এবং ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী।
অর্থাৎ, এবার জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের তুলনায় ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী রয়েছে। গত বছর যেখানে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছিল, এবার সেই সংখ্যা কমেছে ২২ হাজার ৫৬ জন।
এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশ করা হয়েছে আজ সোমবার (১০ আগস্ট)। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এর মধ্য দিয়ে প্রায় ১৮ লাখ শিক্ষার্থীর দীর্ঘ আড়াই মাসের প্রতীক্ষার অবসান হয়েছে।
ফল প্রকাশের পর থেকে মোবাইল ফোনের এসএমএসসহ তিন মাধ্যমে ফলাফল দেখতে পারছেন শিক্ষার্থীরা।
এবার জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৭৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৫২ হাজার ৭৮০ জন ছাত্র এবং ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী। অর্থাৎ, ছাত্রের তুলনায় ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী জিপিএ–৫ পেয়েছে।
গত বছর ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রী ছিল ৭৩ হাজার ৬১৬ জন এবং ছাত্র ৬৫ হাজার ৪১৬ জন। সে হিসাবে গত বছরের তুলনায় এবার জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৫৬ জন।
শুধু মোট সংখ্যায় নয়, ছাত্র ও ছাত্রী—উভয় ক্ষেত্রেই এবার জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছর ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র জিপিএ–৫ পেলেও এবার পেয়েছে ৫২ হাজার ৭৮০ জন। অর্থাৎ ছাত্রদের মধ্যে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১২ হাজার ৬৩৬ জন। অন্যদিকে, গত বছর ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী জিপিএ–৫ পেয়েছিল। এবার পেয়েছে ৬৩ হাজার ৮৯৬ জন। অর্থাৎ ছাত্রীদের মধ্যে কমেছে ৯ হাজার ৭২০ জন।