নিজের চেয়েও দেড় গুণ লম্বা চুল রেনুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চুল শুকানো বা জট ছাড়াতেই যেখানে অনেকের ধৈর্য শেষ হয়ে যায়, সেখানে প্রায় ৯ ফুট লম্বা চুল নিয়ে

2026-08-10T16:58:49+00:00
2026-08-10T16:58:49+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
নিজের চেয়েও দেড় গুণ লম্বা চুল রেনুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চুল শুকানো বা জট ছাড়াতেই যেখানে অনেকের ধৈর্য শেষ হয়ে যায়, সেখানে প্রায় ৯ ফুট লম্বা চুল নিয়ে দিব্যি জীবন কাটাচ্ছেন ভারতের উত্তরাখণ্ডের রেনু ধারিয়াল। প্রায় ৮ ফুট ১০ ইঞ্চি বা ২৭১ দশমিক ৫ সেন্টিমিটার লম্বা চুলের জন্য জীবিত নারীদের মধ্যে সবচেয়ে লম্বা চুলের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, সম্প্রতি উত্তরাখণ্ডের হলদোয়ানি শহরে গিনেস বিশ্বরেকর্ডের বিশেষজ্ঞ দল রেনুর চুলের দৈর্ঘ্য মাপেন। পরিমাপের পর তার চুলের দৈর্ঘ্য ২৭১ দশমিক ৫ সেন্টিমিটার নিশ্চিত করা হয়। এর মধ্য দিয়ে তিনি ইউক্রেনের আগের রেকর্ডধারী নারীর রেকর্ড ভেঙেছেন। আগের রেকর্ডধারীর চুলের দৈর্ঘ্য ছিল প্রায় ৮ ফুট ৫ ইঞ্চি।

রেনু ২০১৫ সালে চুল না কাটার সিদ্ধান্ত নেন। ভারতীয় সংস্কৃতিতে লম্বা চুলকে নারীর সৌন্দর্য ও পরিচয়ের অন্যতম প্রতীক হিসেবে দেখা হয়। এই ধারণা থেকেই চুল বড় করার অনুপ্রেরণা পান তিনি।

এরপর টানা প্রায় ১০ বছর চুলে কাঁচি না দেওয়ায় স্বাভাবিকভাবেই চুলের দৈর্ঘ্য বাড়তে থাকে। একপর্যায়ে সেই চুলই তাকে এনে দেয় বিশ্বরেকর্ডের স্বীকৃতি।

এত লম্বা চুলের জন্য দামি প্রসাধন বা বিশেষ কোনো রাসায়নিক চিকিৎসা ব্যবহার করেন না রেনু। তিনি জানান, ঘরে তৈরি তেল ও শ্যাম্পু দিয়েই নিয়মিত চুলের যত্ন নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয় রেনু। নিজের ইউটিউব চ্যানেলে রান্নার পাশাপাশি চুলের যত্ন নেওয়ার ঘরোয়া পদ্ধতিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

প্রায় ৯ ফুট লম্বা চুল সামলানো সহজ নয়। প্রতিদিন চুলের জট ছাড়ানো, ধোয়া ও শুকাতে অনেক সময় লাগে। রেনুর মতে, এত লম্বা চুলের যত্নে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য।

দৈনন্দিন কাজ ও হাঁটাচলার সুবিধার জন্য তিনি সাধারণত চুল শক্ত করে বেণি করে রাখেন।

গিনেস বিশ্বরেকর্ড কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে রেনুর ছবি ও তার বিশ্বরেকর্ডের গল্প প্রকাশ করার পর ব্যাপক সাড়া পড়ে। অনেকে তার ধৈর্য ও দীর্ঘদিনের প্রচেষ্টার প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মজার মন্তব্যও করেছেন।

তবে রেনুর কাছে এই বিশ্বরেকর্ড শুধু চুলের দৈর্ঘ্যের অর্জন নয়। তার বিশ্বাস, ছোট ছোট প্রচেষ্টা নিয়মিত চালিয়ে গেলে একসময় বড় লক্ষ্য অর্জন করা সম্ভব। এই বার্তাই নিজের অর্জনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চান তিনি।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy