এক যুগে জাককানইবি সাংবাদিক সমিতি

রইসুল আরাফাত, নজরুল বিশ্ববিদ্যালয়

গণমাধ্যম

‎‘ঐক্য, নিষ্ঠা ও সৃজনশীলতা’ এই রূপকল্প সামনে রেখে আনন্দ র‍্যালি, বৃক্ষরোপণ, ক্যালেন্ডার-ডায়েরি উন্মোচন এবং সেমিনারের মধ্য দিয়ে ১২

2026-08-11T10:50:03+00:00
2026-08-11T10:50:03+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
এক যুগে জাককানইবি সাংবাদিক সমিতি
রইসুল আরাফাত, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:৫০ এএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

‎‘ঐক্য, নিষ্ঠা ও সৃজনশীলতা’ এই রূপকল্প সামনে রেখে আনন্দ র‍্যালি, বৃক্ষরোপণ, ক্যালেন্ডার-ডায়েরি উন্মোচন এবং সেমিনারের মধ্য দিয়ে ১২ বছরে পদার্পণ উদযাপন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাকানইবিসাস)।

‎সোমবার (১০ আগস্ট) প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এই প্রতিষ্ঠাবার্ষিকী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, "সাংবাদিকরা আমার বিশ্ববিদ্যালয়ের অহংকার ও অ্যাম্বাসেডর, তারা সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। বস্তুনিষ্ঠ সত্য প্রকাশ করা যেমন সাংবাদিকদের অধিকার, তেমনি প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা করাও আমাদের সবার দায়িত্ব।"

‎সাংবাদিকতার নীতি ও দায়িত্বশীলতার প্রতি গুরুত্বারোপ করে উপাচার্য আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের অর্জিত সাফল্যগুলো সাংবাদিকরাই মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। তাই চাটুকারিতা নয়, বরং সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ মেনে চলতে হবে। এই মহান পেশাকে কলুষিত না করে সত্য ও সততার সাথে কাজ করলে ব্যক্তিগত ও জাতীয় জীবনে তা সম্মানের আসনে অধিষ্ঠিত করবে।"

‎সাংবাদিক সমিতির সভাপতি মোছা. জান্নাতী বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন ‘দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস’-এর হেড অব অনলাইন এন্ড মাল্টিমিডিয়া এবং সার্ক জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান (শিহাব) এবং আল জাজিরার সাংবাদিক মওদুদ আহমেদ সুজন।

‎সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সাখাওয়াত হোসেন সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল।

‎এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

‎এর আগে সকালে বর্ণাঢ্য র‍্যালি, চত্বরে বৃক্ষরোপণ এবং কেক কাটার মাধ্যমে এক যুগ পদার্পণের দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরি উন্মোচন এবং সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উদযাপনের সমাপ্তি ঘটে।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy