প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:২৩ এএম (ভিজিট : ০)

X
ফাইল ছবি
বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। তবে বায়ুদূষণের তালিকায় মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান নবম। যার বায়ুমান স্কোর ১৩৩। যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৯৫ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে মালয়েশিয়ার কুচিং শহর। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৭০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে উগান্ডার রাজধানী কাম্পালা।
এ ছাড়াও ১৬৭ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে কুয়েত সিটি। এরপর ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইরান, কাতারের মতো শহরগুলো দূষণের দিক থেকে ওপরের দিকে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।