
X
ফাইল ছবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুলাই-২০২৬ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২০২ কোটি ৬৩ লক্ষ ৪৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।
জব্দ করা চোরাচালান পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৪ কেজি ২৫৪ গ্রাম স্বর্ণ, ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য ও ২১৬ পিস ডায়মন্ডের নাকফুল। এছাড়া ১৩ হাজার ৬৩টি শাড়ি, ২ হাজার ৭১০টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৮ হাজার ৮৮৬টি তৈরি পোশাক, ২ হাজার ৪১৬ মিটার থান কাপড় এবং ১৫ হাজার ৫২৭টি ইমিটেশন গহনা জব্দ করা হয়েছে।
এ ছাড়া জব্দ করা হয়েছে ৩ লাখ ২ হাজার ৩৯৪টি কসমেটিকস সামগ্রী, ৮ লাখ ৬৪ হাজার ৩৫৬ পিস আতশবাজি, ১ হাজার ৭৫১ ঘনফুট কাঠ, ২ লাখ ২১ হাজার ৯০ কেজি কয়লা ও ৬ হাজার ৪৪৬ কেজি চা পাতা।
চোরাচালানবিরোধী অভিযানে ৬২৪টি মোবাইল ফোন, ৪ হাজার ৩৬০টি মোবাইল ডিসপ্লে, ৩৬ হাজার ১৭০ পিস মোবাইল যন্ত্রাংশ, ২০ হাজার বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম, ৭১ হাজার ৪০০ পিস জিলেট ব্লেড ও ৩ হাজার ৭০০টি চশমাও জব্দ করা হয়েছে।
খাদ্য ও কৃষিপণ্যের মধ্যে রয়েছে ৪৭ হাজার ৭৭৬ কেজি জিরা, ৪২ হাজার ৯৩১ কেজি রসুন, ১৩ হাজার ৩২৯ কেজি চিনি ও ১২ হাজার ৪৮৬ কেজি সার। পাশাপাশি ১৭ হাজার ৪৭৯ কেজি কারেন্ট জাল, ৩৬৭ লিটার ভোজ্যতেল, ডিজেল, অকটেন, পেট্রোল ও মবিল, ১ হাজার ৮১৮ প্যাকেট কীটনাশক এবং ৬ লাখ ৯৪ হাজার ১৭টি বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়েছে।
এ ছাড়া ১ কেজি ৭০ গ্রাম সাপের বিষ ও ৯ পিস কষ্টি/বেলে পাথর উদ্ধার করা হয়।
চোরাচালানে ব্যবহৃত যানবাহনের মধ্যে রয়েছে ১২টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৮টি পিকআপ, ৩টি প্রাইভেটকার, ৬টি ট্রলি, ৫৫টি সিএনজি, ইজিবাইক ও অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ৪৭টি বাইসাইকেল/ভ্যান এবং ১২৭টি নৌকা।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-৯টি দেশী/বিদেশী পিস্তল, ১টি রাইফেল, ৫টি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গোলাবারুদ এবং ৭টি অন্যান্য অস্ত্র।
এ ছাড়া গত মাসে চোরাচালানবিরোধী বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নেশাজাতীয় সামগ্রী জব্দ করেছে বিজিবি।
জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ২১ লাখ ১০ হাজার ২৫৮ পিস ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ৭১ গ্রাম হেরোইন এবং ১ হাজার ২৪৩ বোতল ফেনসিডিল। এ ছাড়া ৬ হাজার ৫২৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ৬৩৯ দশমিক ৫ লিটার বাংলা মদ, ৭৫৪ ক্যান বিয়ার এবং ১ হাজার ৮০৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
অভিযানে আরও ২ লাখ ৫৮ হাজার ৩৮৬টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ১৬ হাজার ৫৮০ বোতল বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ এবং ১৮ হাজার ৬৮২ পিস বিভিন্ন ধরনের ওষুধ ও ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ১ লাখ ১৯ হাজার ১৪১ প্যাকেট বিড়ি ও সিগারেটও জব্দ করেছে বিজিবি।
সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯১ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩১ জন বাংলাদেশী নাগরিক, ০৩ জন ভারতীয় নাগরিক ও ৮১ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।