চলতি মাসে আবারও টানা ৪ দিনের ছুটির সুযোগ

অনলাইন ডেস্ক

জাতীয়

চলতি মাসে অর্থাৎ আগস্টের শেষ দিকে সরকারি ছুটির সঙ্গে মাত্র এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি মিলিয়ে আবারও

2026-08-12T12:55:56+00:00
2026-08-12T12:55:56+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
চলতি মাসে আবারও টানা ৪ দিনের ছুটির সুযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:৫৫ পিএম   (ভিজিট : ১১৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চলতি মাসে অর্থাৎ আগস্টের শেষ দিকে সরকারি ছুটির সঙ্গে মাত্র এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি মিলিয়ে আবারও টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হয়েছে চাকরিজীবীদের জন্য। ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি সাধারণ ছুটি রয়েছে।

এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চারদিনের ছুটি পাওয়া যাবে। তবে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সরকারি ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এই দিনে ছুটি ঘোষণা করে। 

এই সুযোগ কাজে লাগিয়ে চাকরিজীবীরা পরিবার নিয়ে ভ্রমণ কিংবা ব্যক্তিগত কাজে সময় দেওয়ার পরিকল্পনা করতে পারেন। তবে জরুরি সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীরা এ ছুটির সুবিধা পাবেন না।

যদিও বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত কার্যকর হতে পারে। একইভাবে ২৭ আগস্টের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মস্থলের অনুমোদন প্রয়োজন হবে।

এদিকে হাসপাতাল, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটির সুবিধা প্রযোজ্য হবে না। দায়িত্বের প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের কর্মীদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দায়িত্ব পালন করতে হতে পারে।

তাই টানা চার দিনের ছুটির পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির তালিকা এবং কর্তৃপক্ষের অনুমোদন নিশ্চিত করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তাই টানা চার দিনের ছুটির পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির তালিকা ও কর্তৃপক্ষের অনুমোদন নিশ্চিত করে নেওয়া প্রয়োজন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy