হামে বাড়ছে উদ্বেগ, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

বুলেটিন ডেস্ক

স্বাস্থ্য

হামে বাড়ছে উদ্বেগ,গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার

2026-08-12T17:48:09+00:00
2026-08-12T17:54:20+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
হামে বাড়ছে উদ্বেগ, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:৪৮ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৫:৫৪ পিএম  (ভিজিট : ৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

হামে বাড়ছে উদ্বেগ, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৯৪১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত করা হয়েছে। একই সময়ে ৮৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। সেইসঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৮৬টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৮৫টি শিশু মারা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। আর ১৭ হাজার ৪৬৯ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ পাওয়া গেছে।

এ পর্যন্ত মোট ১ লাখ ৪ হাজার ৭১৭ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬ জন।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy