প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:৪০ পিএম (ভিজিট : ১)

X
ভিসা প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠক
ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বুধবার (১২ আগস্ট ২০২৬) বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব মো. মোস্তাকুর রহমান -এর সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে টাকা-পে সহ বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ, পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, ডেপুটি গভর্নর মো. সরওয়ার হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।