‘আন্ধার’-এ সিয়ামকে দেখা যাবে যে চমকপ্রদ চরিত্রে

বুলেটিন ডেস্ক

বিনোদন

অবশেষে ‘আন্ধার’ সিনেমায় সিয়াম আহমেদের লুক প্রকাশ করলেন নির্মাতা রায়হান রাফী। এর আগে নাজিফা তুষি, রেহান, গাজী রাকায়েত

2026-08-13T14:00:12+00:00
2026-08-13T14:00:12+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
‘আন্ধার’-এ সিয়ামকে দেখা যাবে যে চমকপ্রদ চরিত্রে
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:০০ পিএম   (ভিজিট : ৩)
অবশেষে ‘আন্ধার’ সিনেমায় সিয়াম আহমেদের লুক প্রকাশ
X

অবশেষে ‘আন্ধার’ সিনেমায় সিয়াম আহমেদের লুক প্রকাশ

অবশেষে ‘আন্ধার’ সিনেমায় সিয়াম আহমেদের লুক প্রকাশ করলেন নির্মাতা রায়হান রাফী। এর আগে নাজিফা তুষি, রেহান, গাজী রাকায়েত ও চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ করেছিলেন তিনি। 

এবার বৃহস্পতিবার শুটিং সেট থেকে মনিটরের একটি ফ্রেম সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সিয়ামের চরিত্রের আভাস দিলেন নির্মাতা।

সিনেমাটিতে সিয়ামকে দেখা যাবে ‘ডিটেকটিভ দেলোয়ার’ চরিত্রে। নতুন লুকে অভিনেতাকে দেখে এরই মধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। চরিত্রটি ঘিরে সিনেমায় কী ধরনের রহস্য ও গল্পের মোড় অপেক্ষা করছে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

সিয়ামের লুক দর্শকের মাঝে সিনেমাটি নিয়ে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে। ফাঁস হওয়া লুকে দেখা যায়, স্যুট পরিহিত অবস্থায় সিয়াম। মুখ ভর্তি দাড়ি-গোঁফ। তাঁর দুই পাশে অস্ত্রধারী দুজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাঁদের পিস্তল দুটি সরাসরি সিয়ামের মাথার দিকে তাক করা।

অভিনেতার লুক ফাঁস করে রাফী লিখেছেন, “সবসময় চেষ্টা করি আমার ছবির নায়কদের আলাদা মানুষ হিসেবে দাঁড় করাতে। ‘পোড়ামন ২’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘তাণ্ডব’— একটার নায়কের সঙ্গে আরেকটার কোনো মিল পাবেন না। কিন্তু এতদিনেও একেবারে ক্লাসিক হিরোয়িক চরিত্র নিয়ে কাজ করা হয়নি। ‘আন্ধার’ আমাকে সেই সুযোগ দিয়েছে।”

তিনি আরও লিখেছেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একজন নায়ক— যে শার্লক হোমস বা ব্যাটম্যানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যে মানুষের পাশে দাঁড়ায় শুধু এই কারণে যে মানুষটা বিপদে। এর পেছনে তার কোনো ব্যক্তিগত লাভ নেই। কোনো প্রতিশোধ নেই। এই ধরনের চরিত্র আমাদের গল্পে খুব একটা দেখা যায় না। ‘আন্ধার’ করতে গিয়ে মনে হয়েছে আমাদের এমন নায়ক খুব দরকার। আর সেই চরিত্রের খোঁজ করতে গিয়ে পেয়েছি সিয়াম আহমেদকে।”

সিয়ামের কাজের প্রশংসা করে রাফী লিখেছেন, ‘আমার বিশ্বাস, সিয়াম তার সবটুকু দিয়ে ডিটেকটিভ দেলোয়ারকে জীবন্ত করে তুলেছে। শুটিংয়ের আগে এই চরিত্রে অনেককেই ভেবেছি। কিন্তু শুটিং শেষ হওয়ার পর মনে হয়েছে— দেলোয়ার মানেই সিয়াম। এখন এই চরিত্রে অন্য কাউকে কল্পনাই করতে পারি না।’

অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্প অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘আন্ধার’। ‘২২১ বি’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত এই সিনেমায় একঝাঁক তারকা অভিনয় করছেন।

সিনেমাটিতে সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, রেহান, আফসানা মিমি ও স্বর্ণালী চৈতীসহ আরও কয়েকজন পরিচিত অভিনয়শিল্পীকে দেখা যাবে। তারকাবহুল এই সিনেমার ভৌতিক আবহ, রহস্য ও চরিত্রগুলোর বৈচিত্র্য ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy