নজরুল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ল্যাবের উদ্বোধন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট (HEAT) প্রজেক্টের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একক বিভাগ হিসেবে হিসাববিজ্ঞান

2026-08-13T21:09:29+00:00
2026-08-13T21:09:29+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
নজরুল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ল্যাবের উদ্বোধন
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:০৯ পিএম   (ভিজিট : ০)
কম্পিউটার ল্যাবের উদ্বোধন
X

কম্পিউটার ল্যাবের উদ্বোধন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট (HEAT) প্রজেক্টের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একক বিভাগ হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শ্রেণিকক্ষ আধুনিকায়ন এবং কম্পিউটার ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন আধুনিকায়ন করা শ্রেণিকক্ষ ও কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন। আধুনিকায়নের আওতায় শ্রেণিকক্ষগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ডিজিটাল বোর্ড ও ইন্টারনেট সুবিধা সংযোজন করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত সুবিধাসম্পন্ন কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উপাচার্য বলেন, ‘হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী তোমরা খুবই সৌভাগ্যবান। তোমরা অত্যন্ত আধুনিক, শীতাতপ নিয়ন্ত্রিত, ডিজিটাল ও স্মার্ট শ্রেণিকক্ষ পেয়েছ। তোমরা প্রথম শ্রেণির কর্মকর্তার মতো শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ক্লাস করার সুযোগ পেয়েছ। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণির অনেক কর্মকর্তাই এখনো শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ পাননি।’

তিনি আরও বলেন, ‘তবে যে আধুনিক শ্রেণিকক্ষ তোমরা পেয়েছ, তা রক্ষা করার দায়িত্ব তোমাদের। শ্রেণিকক্ষগুলোকে স্বল্প সময়ের জন্য না ভেবে দীর্ঘ সময়ের জন্য ব্যবহারের উপযোগী হিসেবে চিন্তা করতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘প্রশ্ন করা জানতে হবে এবং শিক্ষকদের প্রশ্ন করতে হবে। প্রশ্ন না করলে পুরোপুরি জ্ঞানার্জন সম্ভব নয়। না জানা বা বুঝতে না পারা কোনো দোষের বিষয় নয়। বরং না বুঝতে পারলে তা স্বীকার করে প্রশ্ন করে জেনে নেওয়াই নৈতিকতা।’

তিনি বলেন, ‘পড়াশোনা শেষ করে সবাই সরকারি চাকরি পাবে—এমন নয়। বেসরকারি অনেক ভালো প্রতিষ্ঠান রয়েছে। সেখানে তোমাদের কাজ করতে গিয়ে যেন কোনো ধরনের সমস্যা না হয়, সেই বিষয় বিবেচনায় নিয়ে তোমাদের সিলেবাস নিয়মিত আপডেট করা হচ্ছে। তোমরা যেন দক্ষ জনশক্তি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারো।’

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হিট প্রজেক্টের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ময়মনসিংহ ক্যান্টনমেন্টের স্টাফ অফিসার গ্রেড-১ লেফটেন্যান্ট কর্নেল আকন মো. মেহেদি ডাইয়ান পিএসসি এবং হিট প্রজেক্টের সিনিয়র ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. মনসুরুজ্জামান খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিট প্রজেক্টের এসপিএম ড. মো. শফিকুল ইসলাম।

কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজু আহমেদ এএসপিএম।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy