প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:২২ এএম (ভিজিট : ২৩৪)

X
রুহুল কবির রিজভী আহমেদ
রাষ্ট্রপতি পদে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়ে দলের মহাসচিবসহ সব ধরণের পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর শুন্য পদে দলের মহাসচিব হচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শামসুজ্জামান দুদু বলেন, যেহেতু মহাসচিব পদত্যাগ করে চলে গেছেন এবং এই মুহূর্তে দলের কোনো কাউন্সিল হচ্ছে না, তাই একজন ভারপ্রাপ্ত মহাসচিব দায়িত্ব গ্রহণ করবেন। তার (সাবেক মহাসচিবের) পরে জ্যেষ্ঠতার ভিত্তিতে যিনি আছেন তিনিই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাবেন।
দলীয় গঠনতন্ত্রের নিয়ম উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী সাধারণত পার্টির চেয়ারম্যানই মহাসচিব মনোনীত করেন। পরবর্তীতে সেটি কাউন্সিলে অনুমোদন করিয়ে নেওয়া হয়। কিন্তু যেহেতু এখন কাউন্সিল হচ্ছে না, সেই হিসেবে চেয়ারম্যান যাকে মনোনীত করবেন, তিনিই আগামী কাউন্সিল হওয়া পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন।