Different Contexts, Common Aspirations’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক যুব দিবস পালিত

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

‘Different Contexts, Common Aspirations’ স্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উদযাপন

2026-08-12T19:56:24+00:00
2026-08-12T19:56:24+00:00
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১৫ আগস্ট ২০২৬
   
Different Contexts, Common Aspirations’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক যুব দিবস পালিত
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ১৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

    
‘Different Contexts, Common Aspirations’ স্লোগানকে সামনে রেখে  যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ সকালে ঢাকা ফরেন সার্ভিস একাডেমিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার অংশীদায়িত্বে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী মো: আমিনুল হক । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্নসচিব ড. এস এম জোবায়েদ হোসেন।

সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বদলে যাওয়া বিশ্বের সাথে তাল মেলাতে তরুণদের আধুনিক ডিজিটাল স্কিল, আইসিটি, ফ্রিল্যান্সিং, কেয়ারগিভিং ও উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ জোরদার করা হচ্ছে। মানসম্মত দক্ষতা অর্জনের সুবিধার জন্য প্রতিটি জেলায় ইউথ সেন্টার গড়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, যুব সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার ৮৩টি ভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করছে। ‘EARN’ প্রকল্পের মাধ্যমে ৯ লাখ তরুণের কর্মসংস্থান সৃষ্টি এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। যুবদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ১০ লাখ টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ প্রদান এবং ঋণ হিসাবে ল্যাপটপ বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চা ছড়িয়ে দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-১ সফলভাবে সম্পন্ন হয়েছে, যেখানে ১,৬৮,৬৪৮ জন তরুণ-তরুণী অংশ নিয়েছে। পাশাপাশি প্রতিটি ইউনিয়ন ও শহরে খেলার মাঠ, প্রতিটি জেলায় স্পোর্টস প্রতিষ্ঠার কার্যক্রম চলছে।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের মধ্য দিয়ে যে নতুন ইকোসিস্টেম তৈরি হয়েছে, তা সভ্যতার জন্য একদিকে যেমন আশীর্বাদ, অন্যদিকে তেমনি নতুন ধরনের চ্যালেঞ্জও সৃষ্টি করছে।  কৃত্রিম বুদ্ধিমত্তা সভ্যতার জন্য একটি সম্পূর্ণ নতুন বাস্তবতা উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন প্রযুক্তি ও নতুন জ্ঞান গ্রহণের ক্ষেত্রে যুবকদের সক্ষমতা তুলনামূলকভাবে বেশি। ফলে এআই-নির্ভর ভবিষ্যৎ পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের উপযুক্ত জ্ঞান, দক্ষতা ও মানসিক প্রস্তুতি দিয়ে গড়ে তোলা রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, আমরা যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, তার গভীরতা এতটাই বেশি যে আগামীকাল বা পরশু আমরা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হব, তা অনেকাংশেই অনুমান করা কঠিন। তিনি পুরোনো জ্ঞান ও প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি নতুন জ্ঞান, নতুন দক্ষতা ও নতুন সক্ষমতা অর্জনের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy