ফের বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট!

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

জাতীয়

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে। এ ইউনিট থেকে ৫০

2026-08-14T18:17:55+00:00
2026-08-14T18:17:55+00:00
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
   
ফের বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট!
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ১৯)
বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র
X

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে। এ ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

এসময় তিনি জানান, শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে দ্রুত চালুর চেষ্টা করা হচ্ছে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, সর্বশেষ গত ৩১ জুলাই ১ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল।

এর দুদিন পর ২ আগস্ট সেটি আবারও চালু করা হয়। বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট চালু রয়েছে।

এ ইউনিট থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy