মধ্যরাতে মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন কায়েম করে শান্তিপূর্ণ ও আইনি পথে ক্ষমতা হস্তান্তরের সকল পথ রুদ্ধ করেছিলেন শেখ

2026-08-15T11:32:04+00:00
2026-08-15T11:32:04+00:00
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১৫ আগস্ট ২০২৬
   
মধ্যরাতে মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:৩২ এএম   (ভিজিট : ০)
মনিরা শারমিন
X

মনিরা শারমিন

চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন কায়েম করে শান্তিপূর্ণ ও আইনি পথে ক্ষমতা হস্তান্তরের সকল পথ রুদ্ধ করেছিলেন শেখ মুজিব বলে মন্তব্য করেছেন এনসিপি নেত্রী মনিরা শারমিন।

শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, আজ ঐতিহাসিক বাকশাল পতন দিবস। চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন কায়েম করে শান্তিপূর্ণ ও আইনি পথে ক্ষমতা হস্তান্তরের সকল পথ রুদ্ধ করেছিলেন শেখ মুজিব। যার ফলে শেখ পরিবারের মর্মান্তিক পরিণতির মাধ্যমে বাকশালী একদলীয় শাসনের অবসান ঘটে।

উল্লেখ্য, ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে একদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। এর মধ্য দিয়ে বহুদলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সীমিত হয়ে পড়ে এবং রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটে। সমালোচকদের মতে, এর ফলে শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের পথ সংকুচিত হয়েছিল।

এর প্রেক্ষাপটে পরবর্তীতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হন।





Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy