প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:২৬ পিএম (ভিজিট : ১)

X
নাচোলে দিনব্যাপী "আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট"-এর উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ অংশ গ্রহণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দিনব্যাপী "আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট"-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় নাচোল উপজেলা পরিষদ চত্বর মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ফতেপুর ইউনিয়ন ফুটবল দল বনাম নাচোল সদর ইউনিয়ন ফুটবল দল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, জামায়াতের পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম,বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মেহেরাব গোলাম জাকারিয়া, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা।
সমগ্র খেলা পরিচালনা ও পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন নাচোল উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি আব্দুর রশিদসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষকবৃন্দ।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।