১৫ আগস্ট ঘিরে নাশকতার আশঙ্কা, নাচোলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

১৫ আগস্ট ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান

2026-08-15T12:56:15+00:00
2026-08-15T12:56:15+00:00
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১৫ আগস্ট ২০২৬
   
১৫ আগস্ট ঘিরে নাশকতার আশঙ্কা, নাচোলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:৫৬ পিএম   (ভিজিট : ০)
নাচোলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের গ্রেপ্তার
X

নাচোলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের গ্রেপ্তার

১৫ আগস্ট ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে নাচোল থানা-পুলিশ।

​নাচোল থানার অফিসার ইনচার্জ  সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ১৫ আগস্ট কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা বা অপ্রীতিকর ঘটনার চেষ্টা হতে পারে—এমন আশঙ্কায় গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।

​পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় শনিবার রাত ২টার দিকে বাইলকাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল কাদেরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy