পোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেলসহ আটক-২

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১লাখ ৫০হাজার টাকার ৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বহনে ব্যবহৃত একটি

2026-08-15T13:44:39+00:00
2026-08-15T13:44:39+00:00
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১৫ আগস্ট ২০২৬
   
পোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেলসহ আটক-২
​পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:৪৪ পিএম   (ভিজিট : ০)
পোরশায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
X

পোরশায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

নওগাঁর পোরশায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১লাখ ৫০হাজার টাকার ৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। 

শুক্রবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটপক করা হয়। 

আটকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড়দাদপুর (মুন্নাকুড়ি) গ্রামের তোফাজুল হকের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার (৩৩) এবং একই গ্রামের (কাচারী পাড়া) এলাকার শ্রী বাবুল কর্মকারের ছেলে শ্রী গুরুপদ কর্মকার (২৭)। 

থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ মিটার উত্তরে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য কেনাবেচার সময় তাদের আটক করা হয়। 

এসময় তাদের তল্লাশি করে দেলোয়ার হোসেনের কাছ থেকে ৩৫০ পিস ট্যাপেন্টাডল এবং গুরুপদ কর্মকারের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এছাড়াও দেলোয়ারের হেফাজত থেকে মাদক বহনে ব্যবহৃত ৬০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের পুরাতন ডায়াং মোটরসাইকেল এবং তার কাছে থাকা মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। 

এ ঘটনায় থানায় মাকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে এবং আটকৃতদের শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy