মান্দায় পরকিয়ার জেরে শ্যালকের হাসুয়ার কোপে দুলাভাই আহত!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় পরকিয়ার জেরে শ্যালকের ধারালো হাসুয়ার কোপে মামুন (৪০) নামের এক দুলাভাই গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি

2026-08-15T13:56:10+00:00
2026-08-15T13:56:10+00:00
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১৫ আগস্ট ২০২৬
   
মান্দায় পরকিয়ার জেরে শ্যালকের হাসুয়ার কোপে দুলাভাই আহত!
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:৫৬ পিএম   (ভিজিট : ০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

নওগাঁর মান্দায় পরকিয়ার জেরে শ্যালকের ধারালো হাসুয়ার কোপে মামুন (৪০) নামের এক দুলাভাই গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

শনিবার (১৫ আগস্ট) ভোরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামে এ ঘটনা ঘটে। আহত মামুন  শামুকখোল গ্রামে কটা’র ছেলে। পেশায় একজন কাঠ ব্যাবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইসমাইল হোসেন একজন মাদকসেবী। প্রায় ১০ বছর আগে মাদক মামলার ঘটনায় তিনি কারাগারে যান। এই সুবাদে ইসমাইলের স্ত্রীর সঙ্গে তার দুলাভাই মামুনের পরকিয়ার সম্পর্ক গড়ে ওঠে। 

পরবর্তীতে জেল থেকে বের হয়ে বিষয়টি জানতে পেরে স্থানীয়ভাবে একাধিকবার শালিস-বৈঠক হয়। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলে আসছিল। এরই জেরে শনিবার ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে মামুনের ওপর দেশীয় হাসুয়া নিয়ে অতর্কিতভাবে  হামলা চালান ইসমাইল।

এদিকে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বিদ্যুৎসহ স্থানীয়রা জানান, হামলার পূর্বে ইসমাইল তার দুলাভাই মামুনের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং তার নির্মাণাধীন বাড়িটি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। 

এসব বিষয় নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও মামুন রাজি হননি। ইসমাইলের বোন পরিস্থিতি শান্ত করতে ৩০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিলেও তাতে রাজি না হয়ে তিনি দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন। হঠাৎ এই হামলার ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনার পরপরই স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy