প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৫০ পিএম আপডেট: ১৫.০৮.২০২৬ ৪:৫৫ পিএম (ভিজিট : ৩)

X
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার ১৫ আগস্ট বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন মনোনীত চার নেতা হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।
দলের সূত্র ও প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আমান উল্লাহ আমান ও ইসমাইল জবিউল্লাহ দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফরহাদ হালিম ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি আশা করছে—নতুন মনোনীত নেতারা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ প্রদান করে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবেন।
নতুন চার নেতাকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিবর্তন ও পুনর্গঠন হলো।