ন্যায়বিচারের দাবিতে সালমান শাহ ভক্তদের মানববন্ধন

অনলাইন ডেস্ক

বিনোদন

প্রায় তিন দশক পেরিয়ে গেলেও ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্যের জট খোলেনি। দীর্ঘ সময় পর

2026-08-16T16:49:53+00:00
2026-08-16T16:49:53+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
ন্যায়বিচারের দাবিতে সালমান শাহ ভক্তদের মানববন্ধন
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রায় তিন দশক পেরিয়ে গেলেও ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্যের জট খোলেনি। দীর্ঘ সময় পর আবারও নতুন করে আলোচনায় এসেছে তার মৃত্যু ও এ ঘটনায় দায়ের হওয়া মামলা। মামলায় প্রথমবারের মতো কোনো আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন সালমান শাহর ভক্তরা। 

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সালমান শাহ হত্যা মামলার দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেন তারা। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সালমান শাহর অসংখ্য ভক্ত এতে অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেওয়া ভক্তরা দীর্ঘদিনের অমীমাংসিত এই মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে ভক্তদের হাতে দেখা যায় সালমান শাহর ছবি ও ন্যায়বিচারের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড। তাদের প্রশ্ন- তিন দশক পেরিয়ে গেলেও কেন এই মৃত্যুর রহস্যের চূড়ান্ত সমাধান হয়নি? কেন মামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাই এখনো বিচারের মুখোমুখি হননি?

তাদের দাবি, সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্তের যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জনসম্মুখে আনার আহ্বান জানান তারা। সম্প্রতি গ্রেপ্তার হওয়া অভিনেতা ডনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনার দাবিও ওঠে মানববন্ধন থেকে। একই সঙ্গে মামলায় অভিযুক্ত সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, রিজভী, লুসিসহ অন্যদের দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তদন্তের দাবি জানান ভক্তরা। 

মানববন্ধনে অংশ নেওয়া ভক্তদের ভাষ্য, সালমান শাহ শুধু একজন চলচ্চিত্র অভিনেতা ছিলেন না; অল্প সময়ের ক্যারিয়ারেই তিনি বাংলা চলচ্চিত্রে এমন এক জনপ্রিয়তা তৈরি করেছিলেন, যা মৃত্যুর প্রায় তিন দশক পরও অটুট রয়েছে। তার অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দার উপস্থিতি এখনো দর্শকের মনে গভীরভাবে জায়গা করে আছে। তাই প্রিয় নায়কের মৃত্যুর প্রকৃত কারণ জানতে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তারা। ভক্তদের প্রত্যাশা, এবার সালমান শাহর মৃত্যু মামলার তদন্তে নতুন গতি আসবে। মামলার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির ভূমিকা নিরপেক্ষভাবে খতিয়ে দেখে প্রকৃত সত্য উদঘাটন করা হবে। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy