দুই সিরিজে ভিন্ন চরিত্রে সামিরা খান মাহি

অনলাইন ডেস্ক

বিনোদন

ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন অভিনেত্রী সামিরা খান মাহি। একক ও ধারাবাহিক নাটকের পাশাপাশি এবার দুটি মিনি সিরিজ

2026-08-16T12:03:27+00:00
2026-08-16T12:03:27+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
দুই সিরিজে ভিন্ন চরিত্রে সামিরা খান মাহি
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:০৩ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন অভিনেত্রী সামিরা খান মাহি। একক ও ধারাবাহিক নাটকের পাশাপাশি এবার দুটি মিনি সিরিজ নিয়ে দর্শকের সামনে আসছেন তিনি। ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’ শিরোনামের সিরিজ দুটিতে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে তাকে। শিগগিরই ‘সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলে সিরিজ দুটি মুক্তি পাবে।

‘কর্মফল’ নির্মাণ করেছেন মহিন খান। পারিবারিক গল্পের এই সিরিজে সামিরা খান মাহির সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার, মনিরা মিঠুসহ আরো অনেকে। পরিবারের নানা সম্পর্ক, আবেগ ও বাস্তবতাকে কেন্দ্র করে এগিয়েছে সিরিজটির গল্প।

অন্যদিকে ‘মায়ার সংসার’ নির্মাণ করেছেন মোহাম্মদ ওমর ফারুক। চলতি বছরের শুরুতে অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়াকে নিয়ে নির্মিত তার মিনি সিরিজ ‘চেনা অচেনা’ দর্শকের প্রশংসা পেয়েছিল। এবার নতুন এই সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। তবে এতে আর কারা অভিনয় করেছেন, সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চান না তিনি। তার ভাষ্য, শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিরিজটির অভিনয়শিল্পীদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

দুটি সিরিজে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সামিরা খান মাহি বলেন, ‘সিরিজ দুটি মূলত পারিবারিক গল্প নিয়ে তৈরি। একটি নারীপ্রধান গল্প, অন্যটি ফ্যামিলি ড্রামা। পরিবারের আবেগ, সম্পর্ক ও নানা বাস্তবতা গল্প দুটিতে উঠে এসেছে। গুণী অনেক শিল্পী এখানে অভিনয় করেছেন। আশা করছি, মুক্তির পর দর্শকের ভালো লাগবে।’ দুটি সিরিজের গল্প ও চরিত্রে ভিন্নতা থাকায় দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাওয়ার প্রত্যাশা করছেন এ অভিনেত্রী।

সাম্প্রতিক অভিনয়ের কাজ বেশ কমিয়ে দিয়েছেন সামিরা খান মাহি। এ ব্যাপারে জানান-সচেতনতার কারণে এখন কাজের পরিমাণ কমিয়ে দিয়েছেন। পরিবার ও নিজেকে সময় দেয়ার জন্য আপাতত কাজের সংখ্যা কমিয়েছেন বলে জানান এ অভিনেত্রী।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy