সুপারিশ ছিল ১৪০ শতাংশ, পে স্কেলে বাড়ছে ১০০ শতাংশ

অনলাইন ডেস্ক

জাতীয়

সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলে সর্বোচ্চ বেতন বাড়বে ১০০ শতাংশ। পাশাপাশি মূল বেতন ও অন্যান্য ভাতা দুই

2026-08-18T09:33:58+00:00
2026-08-18T09:33:58+00:00
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
   
সুপারিশ ছিল ১৪০ শতাংশ, পে স্কেলে বাড়ছে ১০০ শতাংশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৯:৩৩ এএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলে সর্বোচ্চ বেতন বাড়বে ১০০ শতাংশ। পাশাপাশি মূল বেতন ও অন্যান্য ভাতা দুই ধাপে কার্যকর হবে বলে সরকারের প্রকাশিত ই-বুকে উঠে এসেছে। যদিও অন্তর্বর্তী সরকারের গঠন করা ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন ১০০ থেকে ১৪০ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব করেছিল।

সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির তথ্য জানানো হয়েছে। ই-বুকে বলা হয়েছে, ‘নবম জাতীয় বেতন স্কেলেঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। ১ম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

পে স্কেল দুই ধাপে বাস্তবায়ন হবে উল্লেখ করে বলা হয়েছে, প্রথম বছরে মূল বেতন, দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে। সুপারিশ চূড়ান্ত, সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। বাজেট বরাদ্দ নিয়ে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন- গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গত ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন দাখিল করে কমিশন। এতে বিদ্যমান বেতন গ্রেড ২০টি বহাল রেখে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়।

সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়। পরে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের কমিটি করে বিএনপি সরকার। কমিটি বেতনকাঠামোর সুপারিশ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এরইমধ্যে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ই-বুকে জানানো হয়েছে, বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে শুরুতে কমিশন সুপারিশ করেছিল ১৪০ শতাংশ। সে অনুযায়ী, ১০০ শতাংশ বাড়লে সর্বনিম্ন ধাপে মূল বেতন হবে সাড়ে ১৬ হাজার টাকা। এর সঙ্গে বাড়িভাড়া ভাতা যোগ হবে। চিকিৎসাসহ আরও কিছু ভাতাও রয়েছে।

সোমবার ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’র প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির বৈঠক হয়েছে। অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলতি বছরেই নবম জাতীয় পে-স্কেল কার্যকর হবে। এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। সরকার শিগগিরই সিদ্ধান্ত জানাবে।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক হয়। পরে তিনি আরও বলেন, ‘পে-কমিশনের অনেকগুলো দিক আছে। সবগুলো বিবেচনা করছি আমরা। গতকাল আলোচনা হয়েছে। এ বিষয়ে অধিকতর আলোচনার প্রয়োজন আছে। এ বিষয়ে আমরা পরে আবার বসব।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy