চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি, গ্রেফতার-১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারে অভিযান চালিয়ে নকল কীটনাশক তৈরির সময় মোঃ সদের আলী (৩৮) নামে

2026-08-18T10:00:20+00:00
2026-08-18T10:00:20+00:00
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি, গ্রেফতার-১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:০০ এএম   (ভিজিট : ০)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারে অভিযান চালিয়ে নকল কীটনাশক তৈরির সময় মোঃ সদের আলী (৩৮) নামে এক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারে মেসার্স সদের ট্রেডার্স নামক সার ও কীটনাশকের দোকানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইকরামুল হক নাহিদ সহকারী কমিশনার (ভুমি) সদর উপজেলা,পুলিশ ও উপজেলা কৃষি বিভাগের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে মোট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।(১৭ আগষ্ট) সন্ধ্যায় আতাহার বাজারে মেসার্স সদের ট্রেডার্স নামের সার ও কীটনাশকের দোকানে পুলিশ ও উপজেলা কৃষি বিভাগের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বিভিন্ন রাসায়নিক পদার্থের মিশ্রণে নকল কীটনাশক তৈরির সময় সদের আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি আতাহার গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।

পরে তার দোকান ও গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের বোতল, কীটনাশকের খালি প্যাকেট এবং প্যাকেটজাত করার মেশিন জব্দ করা হয়।

এছাড়া দোকান সংলগ্ন একটি গোডাউন থেকে ৩০৭ বস্তা ইউরিয়া, ২৪৪ বস্তা এমওপি,১৯ বস্তা ডিএপি ও ৩ বস্তা টিএসপি জব্দ করা হয়। দোকানের স্টক রেজিস্টার যাচাই করে প্রকৃত মজুদের সঙ্গে রেজিস্টারে উল্লেখিত মজুদের ব্যাপক পার্থক্য পাওয়া যায়। একইসঙ্গে পর্যাপ্ত বিক্রয় রসিদ ও বিক্রয় রেজিস্টার প্রদর্শনেও ব্যর্থ হন ওই ব্যবসায়ী।

উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান এর প্রসিকিউশনের ভিত্তিতে আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করেন। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় তাকে মোট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন লক্ষ টাকা অর্থদণ্ড , অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

জব্দ করা রাসায়নিক পদার্থ যথাযথভাবে বিলিবন্দেজের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সহকারী পরিচালক—পরিবেশ অধিদপ্তর এবং ঔষধ তত্ত্বাবধায়ক—ঔষধ প্রশাসন অধিদপ্তরের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের কমিটির কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব জব্দকৃত মালামাল উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

অন্যদিকে, জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কৃষি ও ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy