দেশের বাজারে আজ সোনা-রুপার দাম

বুলেটিন ডেস্ক

অর্থ-বানিজ্য

দেশের বাজারে আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা দরে বিক্রি

2026-08-18T10:54:20+00:00
2026-08-18T10:54:20+00:00
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
   
দেশের বাজারে আজ সোনা-রুপার দাম
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:৫৪ এএম   (ভিজিট : ০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

দেশের বাজারে আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা দরে বিক্রি হচ্ছে। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দর অনুযায়ী, গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে। নতুন দর ঘোষণা না হওয়া পর্যন্ত নির্ধারিত এই দামেই সোনার গহনা বিক্রি হবে।

এ ছাড়া, বাজুসের তালিকা অনুযায়ী, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

অন্যদিকে, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার গহনা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকা দরে। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ১৫৯ টাকা।

সব মিলিয়ে বর্তমানে মানভেদে প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা থেকে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। আর রুপার গহনার দাম ৩ হাজার ১৫৯ টাকা থেকে ৫ হাজার ৭৪ টাকা পর্যন্ত।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy