রামিসাকে নিয়ে খালিদের গান, গাইলেন সিঁথি-রাফসান-টুটুল

অনলাইন ডেস্ক

বিনোদন

ধর্ষণ ও হত্যার শিকার ছোট্ট রামিসার নির্মম ঘটনা নাড়া দিয়েছে মানুষের বিবেক। সেই বেদনা ও বিচারপ্রত্যাশী মানুষের আকুতি

2026-08-18T11:42:14+00:00
2026-08-18T11:42:14+00:00
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
   
রামিসাকে নিয়ে খালিদের গান, গাইলেন সিঁথি-রাফসান-টুটুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:৪২ এএম   (ভিজিট : ১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ধর্ষণ ও হত্যার শিকার ছোট্ট রামিসার নির্মম ঘটনা নাড়া দিয়েছে মানুষের বিবেক। সেই বেদনা ও বিচারপ্রত্যাশী মানুষের আকুতি থেকে গীতিকবি মাহবুবুল খালিদ লিখেছেন ‘রামিসাদের বিচার’ শিরোনামের গান।

‘রামিসা এসে যোগ দিলো/ হঠাৎ আছিয়ার সনে/ তনু হত্যার বিচার হয়নি এখনো/ নুসরাত আছে লাইনে…’-এমন কথামালায় সাজানো গানটির সুরও করেছেন মাহবুবুল খালিদ। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন অবন্তি সিঁথি, রাফসান ও টুটুল।

গানটি প্রকাশিত হয়েছে খালিদ সংগীতের ইউটিউব চ্যানেলে। ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও গানটি শোনা যাচ্ছে।

নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে বরাবরই গান লিখেছেন মাহবুবুল খালিদ। আদুরি, ফেলানী ও মাগুরার শিশু আছিয়াকে নিয়ে লেখা তার গানগুলোও সমাজের নানা অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। ‘রামিসাদের বিচার’ও সেই ধারাবাহিকতার নতুন সংযোজন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy