জীবিত থাকতে শামীম ওসমানকে নৌকা পেতে দেব না: জাহাঙ্গীর কবির নানক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘জীবিত থাকতে আগামীতে

2022-01-08T10:25:32+00:00
2022-01-08T10:28:04+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
জীবিত থাকতে শামীম ওসমানকে নৌকা পেতে দেব না: জাহাঙ্গীর কবির নানক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ জানুয়ারি, ২০২২, ১০:২৫ এএম  আপডেট: ০৮.০১.২০২২ ১০:২৮ এএম  (ভিজিট : ২২৬)
X


সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘জীবিত থাকতে আগামীতে নৌকা পেতে দেব না। শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছিলেন বলে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি হয়েছেন। আর সিটি নির্বাচনে সেই শেখ হাসিনার প্রার্থীর বিরোধিতা করছেন। দেখবো আগামীতে কিভাবে নৌকা প্রতীক পান।’ 

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডে বন্দরের কবিলের মোড় এলাকায় নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক এ কথা বলেন। 
কর্মী সমাবেশ বলা হলেও এটি ছিল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনী প্রচারাভিযানের একটি অংশ। নানক বলেন, ‘কেউ কোনো ষড়যন্ত্র করে রেহাই পাবেন না। জাতীয় পার্টির বন্ধুদের এই নারায়ণগঞ্জে ভিন্ন চরিত্র, ভিন্ন চেহারা। সব ষড়যন্ত্র মোকাবেলা করে নারাণগঞ্জ সিনট কর্পোরেশন নির্বাচনে নৌকাই জিতবে ইনশাহ্আল্লাহ।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy