প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২, ৩:৩২ পিএম (ভিজিট : ১৮৯)

X
সংযুক্ত আরব আমিরাতের শারজায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৩৫ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারী ও তার ৯ বছর বয়সী শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী ও তাদের আরও এক শিশু গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে অন্তঃসত্ত্বা ওই নারী, তার স্বামী ও শিশুদের আল কাসিমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুদের রাত ১১টার দিকে শারজাহ আল কুয়েতি হাসপাতালে পাঠানো হয়েছে। তারা নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টহল ও জরুরি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠায়। প্রথমে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে তাকে গ্রেফতার করা হয়।
শারজাহ আল কুয়েতি হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত দুই শিশুর মধ্যে একজনের অস্ত্রোপচার প্রয়োজন।
নিহত নারীর স্বজনরা জানান, গত মঙ্গলবার রাতে আব্দুল হামিদ তিন মেয়ে ও স্ত্রীকে সহ গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন। যাত্রাপথে গাড়ি সিগনালে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি গড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়ির ওপর দুমড়েমুচড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।