বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ : পুরস্কার পাচ্ছেন ১৫ গুণী

সাহিত্য

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ ঘোষণা করা হয়েছে। এবার ১১টি ক্যাটাগরিতে মোট ১৫ জন গুণী এ পুরস্কার পাচ্ছেন।অমর

2022-01-23T19:18:38+00:00
2022-01-23T19:18:38+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ : পুরস্কার পাচ্ছেন ১৫ গুণী
প্রকাশ: রোববার, ২৩ জানুয়ারি, ২০২২, ৭:১৮ পিএম   (ভিজিট : ২৪৮)
X



বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ ঘোষণা করা হয়েছে। এবার ১১টি ক্যাটাগরিতে মোট ১৫ জন গুণী এ পুরস্কার পাচ্ছেন। অমর একুশে বইমেলা- ২০২২ এর উদ্বোধন অনষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

আজ রোববার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

পুরস্কার বিজয়ীরা হলেন- আসাদ মান্নান ও বিমল গুহ (কবিতা), ঝর্না রহমান ও বিশ্বজিৎ চৌধুরী (কথাসাহিত্য), হোসেনউদ্দীন হোসেন (প্রবন্ধ/গবেষণা), আমিনুর রহমান ও রফিক-উন-মুনীর চৌধুরী (অনুবাদ), সাধনা আহমেদ (নাটক), রফিকুর রশিদ (শিশু সাহিত্য), পান্না কায়সার (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা), হারুন-অর রশিদ (বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা), শুভাগত চৌধুরী (বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান), সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো (আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ কাহিনি) এবং আমিনুর রহমান সুলতান (ফোকলোর)।

প্রসঙ্গত, ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালের ২৬ জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর দি বেঙ্গলি একাডেমি (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স জারি করেন। এর মাধ্যমে একাডেমির কার্যক্রমে কিছু পরিবর্তন আসে। তাদের কার্যাবলি সংশোধিত হয়ে সাহিত্য পুরস্কার প্রদান এবং বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন এবং ফেলো, জীবনসদস্য ও সদস্যপদ প্রদান যোগ করা হয়। সেই ধারাবাহিকতায় ১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি বাংলা সাহিত্যে অবদানের জন্য পুরস্কার দিয়ে আসছে।





Loading...
Loading...


সাহিত্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy