ইউরোপে যাওয়ার পথে ঠান্ডায় জমে ৭ বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক

প্রবাস

মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়া থেকে ইউরোপের ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেদুসা যাওয়ার পথে সাত বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। নৌকায় হাইপোথার্মিয়ায় (শরীরের

2022-01-26T00:46:29+00:00
2022-01-26T00:46:29+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ইউরোপে যাওয়ার পথে ঠান্ডায় জমে ৭ বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২, ১২:৪৬ এএম   (ভিজিট : ৩১১)
X


মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়া থেকে ইউরোপের ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেদুসা যাওয়ার পথে সাত বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। নৌকায় হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা হ্রাস) আক্রান্ত হয়ে মারা যান তারা।

গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এই তথ্য জানান।

প্রসিকিউটর লুইগি বলেন, 'ল্যাম্পেদুসার কাছে জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওনের উপকূল থেকে ১৮ মাইল দূরে অভিবাসীদের নৌকাটি সারারাত ভাসতে দেখেন কোস্টগার্ডের সদস্যরা। পরে তাদের উদ্ধারে অভিযান চালায় তারা।'

অবৈধ অভিবাসন এবং অভিবাসীদের মৃত্যুর ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

ল্যাম্পেদুসা মেয়র স্যালভাতোরে মার্তেল্লোও ওই সাত বাংলাদেশি অভিবাসীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'ওই নৌকায় কমপক্ষে ২৮০ জন অভিবাসী ছিলেন। এদের বেশিরভাগই বাংলাদেশ এবং মিসরের নাগরিক।'

ইতালি সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ইতালির বিভিন্ন বন্দরে ১ হাজার ৭৫১ জন অভিবাসী পৌঁছেছেন।

হাজার হাজার আশ্রয়প্রার্থী এবং অভিবাসনপ্রত্যাশীর ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান রুট ইতালি। গত কয়েক মাসে ইউরোপ যাওয়ার জন্য অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকার প্রবণতা বেড়েছে।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy