সৌদিতে বাংলাদেশি যুবককে হত্যা করল পাকিস্তানিরা

প্রবাস ডেস্ক

প্রবাস

করোনা টিকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বশির আহমদ (২৪) নামে এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করেছে

2022-01-27T10:45:03+00:00
2022-01-27T10:50:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সৌদিতে বাংলাদেশি যুবককে হত্যা করল পাকিস্তানিরা
প্রবাস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২, ১০:৪৫ এএম  আপডেট: ২৭.০১.২০২২ ১০:৫০ এএম  (ভিজিট : ২১৪)
X


করোনা টিকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বশির আহমদ (২৪) নামে এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করেছে সৌদি আরবে কর্মরত পাকিস্তানি শ্রমিকরা। গত রবিবার (২৩ জানুয়ারি) রাতে সৌদি আরবের আল কাসিম শহরের বুরাইদা এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত প্রবাসী বাংলাদেশি যুবকের বাড়িতে মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়। বাংলাদেশি যুবক বশির আহমেদ কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর এলাকার তুলাতলী গ্রামের মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে কর্মের তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ৪ ভাইয়ের মধ্যে সবার ছোট বশির আহমেদ। সেখানে একটি কম্পানিতে কাজ করত বশির। ওই কম্পানিতে পাকিস্তানি কয়েকজন শ্রমিকের সঙ্গে বন্ধুত্ব হয় তার। বন্ধুত্বের সুবাদে কম্পানির একটি ক্যাম্পে তারা একসঙ্গে থাকত। রবিবার রাতে পাকিস্তানি বন্ধুরা ওই শহরের কোনো এক নির্জন জায়গায় নিয়ে গলা কেটে হত্যা করে তাকে। রাতে ক্যাম্পে না ফেরায় নিকটবর্তী থানায় যোগাযোগ করে বশিরের আত্মীয়-স্বজন।

সৌদি পুলিশ এ ঘটনায় এক পাকিস্তানি যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বশিরকে হত্যার ঘটনা স্বীকার করে ওই পাকিস্তানি যুবক। এ ঘটনায় পুলিশ এক বাঙালিসহ দুই পাকিস্তানি যুবককে আটক করেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করলে আর্থিক সহায়তা পাওয়ার জন্য আমরা সহযোগিতা করব।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy