মালদ্বীপে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অর্ধেকই অবৈধ

প্রবাস ডেস্ক

প্রবাস

নীল সাগর পাড়ের ছোট্ট দেশ মালদ্বীপ। বিদেশে হাড় ভাঙা পরিশ্রমের পরও জোটে না মানসম্মত খাবার। ছোট্ট খুপড়ি ঘরে

2022-01-27T12:35:48+00:00
2022-01-27T12:35:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মালদ্বীপে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অর্ধেকই অবৈধ
প্রবাস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২, ১২:৩৫ পিএম   (ভিজিট : ২০৮)
X


নীল সাগর পাড়ের ছোট্ট দেশ মালদ্বীপ। বিদেশে হাড় ভাঙা পরিশ্রমের পরও জোটে না মানসম্মত খাবার। ছোট্ট খুপড়ি ঘরে থাকতে হয় গাদাগাদি করে। সেখানেই চলে যায় আয়ের এক তৃতীয়াংশ। পেছনের কারণ, অবৈধ শ্রমিক হওয়ায় পারিশ্রমিক মেলে কম। মালদ্বীপে কর্মরত প্রায় এক লাখ বাংলাদেশির অর্ধেকই অবৈধ। তাই প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা।

বৈধ কাগজ না থাকায় ন্যূনতম সুবিধা থেকেও বঞ্চিত মালদ্বীপের ৫০ হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক। নেই চিকিৎসা সেবাও। দেশে টাকা পাঠাতে দিতে হয় বাড়তি খরচ। এছাড়া বৈধ হতে হলে মালদ্বীপের নিয়োগকর্তার নিয়োগপত্র লাগে। সেখানে দিতে হয় লাখ টাকার বেশি। মাঝে মাঝে প্রতারিতও হতে হয়।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল মো. নাজমুল হাসান জানান, মালদ্বীপে শ্রম আইনের পরিবর্তন না হলে ন্যূনতম মজুরি নিশ্চিত করা যাচ্ছে না। এ বিষয়ে দু'দেশের সরকারের মধ্যে চুক্তি হলে এ সমস্যা একেবারেই থাকবে না।

মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক পাঠানো ২০১৯ সালের পর থেকে বন্ধ আছে। তবে সেখানে বৈধভাবে আছেন ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy