করোনাকালে 'ঘরোয়া' কর্মসূচির ঘোষণা বিএনপির

রাজনীতি

করোনা পরিস্থিতিতে তাদের চলমান কর্মসূচি নিয়ে ভিন্নভাবে চিন্তা করছে বিএনপি। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সভা-সেমিনারের মতো 'ঘরোয়া' কর্মসূচি পালনের

2022-01-28T13:15:12+00:00
2022-01-28T13:15:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
করোনাকালে 'ঘরোয়া' কর্মসূচির ঘোষণা বিএনপির
প্রকাশ: শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২, ১:১৫ পিএম   (ভিজিট : ১০১)
X



করোনা পরিস্থিতিতে তাদের চলমান কর্মসূচি নিয়ে ভিন্নভাবে চিন্তা করছে বিএনপি। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সভা-সেমিনারের মতো 'ঘরোয়া' কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে দলটি। এসব কর্মসূচির মাধ্যমে সরকারের নানা অন্যায় ও অনিয়ম তুলে ধরা হবে এবং খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানানো হবে।

সোমবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শিগগিরই সংবাদ সম্মেলন করে আর্থিক ও ব্যাংক খাতের নানা দুর্নীতি সম্পর্কে জাতিকে জানানোর সিদ্ধান্ত হয়। বিএনপির একাধিক নীতিনির্ধারক এসব তথ্য জানিয়েছেন।

করোনা পরিস্থিতিতে বিধিনিষেধ জারি রাজনৈতিক কারণে করা হয়েছে বলে মনে করছে বিএনপি নেতারা। তাই এবার সীমিত পরিসরে সাংগঠনিক কর্মকাণ্ড না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। বরং জেলার সমাবেশকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে যে ‘স্পিরিট’ তৈরি হয়েছে তা ধরে রাখতে চায়। এজন্য নানা ইস্যুতে সভা-সেমিনার করবে দলটি, যা ধারাবাহিকভাবে করা হবে। গুম-খুন নিয়েও বেশ কয়েকটি ঘরোয়া কর্মসূচি দেবে দলটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'জার্মানিভিত্তিক ডয়েচে ভেলের একটি জরিপে দেখা গেছে ৮৮ শতাংশ মানুষ বলেছে, রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে বিধিনিষেধ দেওয়া হয়েছে, স্বাস্থ্যবিধির জন্য কাজটি করা হয়নি। যেখানে দেশের মানুষ এমনটি মনে করে, সেখানে আমাদের কর্মসূচি করতে তো কোনো বাধা নেই।' 

বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বলেন, 'আমরা চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জেলায় জেলায় সমাবেশ কর্মসূচি করছিলাম। প্রথম দফায় নানা বাধার পরও ২৮ জেলায় সমাবেশ করেছি। নেতাকর্মীরা বেশ সক্রিয় হয়ে ওঠে। দ্বিতীয় দফায় ৩৯ জেলায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। কিন্তু ৭ জেলায় সমাবেশ করার পর বিধিনিষেধের কারণে বাকি জেলার কর্মসূচি পুনর্নির্ধারিত করার সিদ্ধান্ত নেয় দলটি। কিন্তু দলের হাইকমান্ড এই কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে।' 

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, 'আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের কর্মকাণ্ডকে অব্যাহত রাখতে চাই। বিএনপির জেলার সমাবেশকে কেন্দ করে সারা দেশের মানুষের মধ্যে একটা উদ্দীপনার সৃষ্টি হয়েছে। কর্মসূচি না থাকলে একটা গ্যাপ হয়ে যাবে। এজন্য স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালন করা হবে। এছাড়া ভার্চুয়াল প্রোগ্রামও চলছে।'

বিএনপি'র পক্ষ থেকে বলা হয়, 'বিধি-নিষেধের মধ্যে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া ‘একতরফাভাবে’ এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার। এদিকে গ্যাসের মূল্যবৃদ্ধির আশঙ্কাও রয়েছে। বিধিনিষেধের মধ্যে সরকার তার সব ধরনের কার্যক্রম করে যাচ্ছে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন, গণপরিবহণ, বাণিজ্য মেলা প্রায় সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। এ অবস্থায় বিএনপির চুপচাপ থাকা সঠিক হবে না বলে মনে করেন নেতারা।' 










Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy