যুক্তরাষ্ট্রে 'করোনা হিরো' সম্মানে ভূষিত বাংলাদেশি প্রবাসী

প্রবাস ডেস্ক

প্রবাস

যুক্তরাষ্ট্রে শাহ নেওয়াজ নামের এক বাংলাদেশি প্রবাসী করোনা আক্রান্তদের সহায়তা করে সম্মানিতহয়েছেন। দেশটিতে করোনা মহামারির মধ্যে মৃতদের দাফনের

2022-01-29T02:10:13+00:00
2022-01-29T02:10:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রে 'করোনা হিরো' সম্মানে ভূষিত বাংলাদেশি প্রবাসী
প্রবাস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২, ২:১০ এএম   (ভিজিট : ২৯৩)
X


যুক্তরাষ্ট্রে শাহ নেওয়াজ নামের এক বাংলাদেশি প্রবাসী করোনা আক্রান্তদের সহায়তা করে সম্মানিত 
হয়েছেন। দেশটিতে করোনা মহামারির মধ্যে মৃতদের দাফনের ব্যবস্থা, বিনামূল্যে করোনা টেস্ট, খাবার সরবরাহ, অর্থ সহায়তা ও রক্তদান কর্মসূচি পরিচালনা করেন তিনি। এ জন্য নিউইয়র্ক মেয়র এরিক এডামস তাকে 'করোনা হিরো' সম্মানে ভূষিত করেন।

যুক্তরাষ্ট্রে করোনা যখন মহামারি আকারে দেখা দেয় তখন থেকে মানুষকে সহায়তা করে আসছেন বলে জানান নিউইয়র্ক মেয়র এরিক এডামস। 

প্রবাসে এনওয়াই ইনসুরেন্স, গোল্ডেন এজ হোমকেয়ারসহ একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন শাহ নেওয়াজ। নিজের কর্মকাণ্ডের জন্য স্থানীয় কমিউনিটিতে পরিচিতি লাভ করেছেন তিনি।

খুলনার সন্তান শাহ নেওয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি নেন। শিক্ষাজীবন শেষে বাংলাদেশ টোবাকো কোম্পানিতে কাজ করেন। পরে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেন 'নেওয়াজ গ্রুপ'।

২০০৬ সালে তিনি যুক্তরাষ্ট্রে প্রবাসী জীবন শুরু করেন। শুরুতে সেখানে 'গিফট শপ' খোলেন তিনি। পরে এনওয়াই ব্রোকারেজ ইনক, নিউইয়র্ক ইন্সুরেন্স ব্রোকরেজ ইনক, নিউইয়র্ক কার অ্যান্ড লিমো সার্ভিসেস ইনক, সাউথ এশিয়ান মিডিয়া ইউএসএ ইনক-স্যাম টিভি, এসএসআরআর প্রোপার্টিজ ইনকসহ বেশকিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন।

তিনি বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি'র অন্যতম উপদেষ্টা।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy