প্রবাসীদের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

প্রবাস ডেস্ক

প্রবাস

জার্মানির ফ্রাঙ্কফুর্টের সালবাউ নিডে সম্প্রতি বাংলাদেশী প্রবাসী স্থানীয় আওয়ামী লীগ সভাপতি নোমান হামীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফ

2022-01-29T02:37:37+00:00
2022-01-29T02:37:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রবাসীদের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
প্রবাস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২, ২:৩৭ এএম   (ভিজিট : ২৭৯)
X


জার্মানির ফ্রাঙ্কফুর্টের সালবাউ নিডে সম্প্রতি বাংলাদেশী প্রবাসী স্থানীয় আওয়ামী লীগ সভাপতি নোমান হামীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফ রিচার্ডের পরিচালনায় উদযাপিত হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

এ উপলক্ষে আয়োজিত এক সভায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বক্তারা আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মাছুম মিয়া। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির সভাপতি মাহফুজ ফারুক। 

এ সময় বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মাছুম মিয়া বলেন, 'জাতির জনক এদিন বাংলাদেশে না ফিরলে স্বাধীনতাই নিরর্থক হয়ে যেত। এদিন বাংলাদেশের স্বাধীনতা পুর্ণতা পায়।'

বিশেষ বক্তা ছিলেন আওয়ামী লীগ নেতা ও কবি বাবুল তালুকদার। বক্তব্য রাখেন যুগ্ম সাধারন সম্পাদক তারেক আহমেদ, তোফাজ্জল হোসেন সিনটু, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল খান।

এছাড়াও সভায় উপস্থতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মান্নান, সনিয়ির সহ-সভাপতি মো: রিপন, মানিক মিয়া, সানাউল্লাহ সানা, রাশেদ ভুইয়া, মো: সেলিম, নীতিশ কুন্ড, শাহীন পারভজে, আদনান, এস. কে আলম, আহসান সাগর, ঠানডু মাতবর, মাখন সরকার, মহিউদ্দিন, মামুন, প্রিন্স, সাহা হোসেন, আবদুল্লাহ মোহাম্মদ সহ প্রমুখ। 





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy