পরিচয় জানা গেল ভূমধ্যসাগরে মৃত্যুবরণ করা ৭ বাংলাদেশির

প্রবাস ডেস্ক

প্রবাস

মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালির যাওয়ার পথে অতিরিক্ত ঠাণ্ডায় জমে গত ২৫ জানুয়ারি মারা

2022-01-30T15:17:26+00:00
2022-01-30T15:17:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরিচয় জানা গেল ভূমধ্যসাগরে মৃত্যুবরণ করা ৭ বাংলাদেশির
প্রবাস ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ জানুয়ারি, ২০২২, ৩:১৭ পিএম   (ভিজিট : ২৫২)
X


মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালির যাওয়ার পথে অতিরিক্ত ঠাণ্ডায় জমে গত ২৫ জানুয়ারি মারা যাওয়া সাত বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। গতকাল শনিবার (২৯ জানুয়ারি) ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের পরিচয় প্রকাশ করে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে জরুরি নোটিশ দিয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত ২৫ জানুয়ারি ২০২২ লিবিয়া হতে ইতালি আসার পথে অতিরিক্ত ঠান্ডায় মৃত্যুবরণকারী অভিবাসী প্রত্যাশী ৭ জন বাংলাদেশির পরিচয় নিরূপণের জন্য মো. এরফানুল হক (কাউন্সিলর, শ্রমকল্যাণ) এর নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের ২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল মৃত্যুবরণকারীদের বিষয়ে আগমনকারী উদ্ধারকৃতদের সঙ্গে কথা বলেন। ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে অবস্থিত হট স্পট ক্যাম্পে অবস্থানকারীদের সঙ্গে ইতালি পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ পরিচালিত হয়।

জিজ্ঞাসাবাদে উদ্ধাকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী মৃত্যুবরণকারীদের পরিচয় নিম্নে প্রদান করা হলো:

১. ইমরান হোসেন, গ্রাম: পশ্চিম পিয়ারপুর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।

২. রতন/জয় তালুকদার, গ্রাম: পিয়ারপুর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।

৩. সাফায়েত, গ্রাম: ঘটকচর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।

৪. জহিরুল, গ্রাম: মোস্তফাপুর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।

৫. বাপ্পী, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।

৬. সাজ্জাদ, গ্রাম: মামুদপুর, উপজেলা: জামালগঞ্জ, জেলা: সুনামগঞ্জ।

৭. সাইফুল, উপজেলা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ।

তবে ইতালি কর্তৃপক্ষের কাছ থেকে মৃতদের কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া মৃতদের সঙ্গে কোনো ধরণের সনাক্তকারী নথি না থাকায় সনাক্তকরণে জটিলতা দেখা দিয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।






Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy