ভূমধ্যসাগরে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন

প্রবাস ডেস্ক

প্রবাস

ইতালি দূতাবাস ভূমধ্যসাগরে নিহত সাত বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান

2022-02-01T10:57:21+00:00
2022-02-01T11:04:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূমধ্যসাগরে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন
প্রবাস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৫৭ এএম  আপডেট: ০১.০২.২০২২ ১১:০৪ এএম  (ভিজিট : ২৬৭)
X


ইতালি দূতাবাস ভূমধ্যসাগরে নিহত সাত বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভূমধ্যসাগরে নিহত বাংলাদেশিদের লাশ দেশে পাঠাতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দূতাবাস। গত সোমবার (৩১ জানুয়ারি) মো. ইরফানুল হকের (কাউন্সিলর শ্রমকল্যাণ) নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ছয় থেকে সাতদিনের মধ্যেই নিহতদের লাশ দেশে পাঠাতে সক্ষম হবো আমরা।

এর আগে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারির এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণে বেঁচে গেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন দূতাবাসের শ্রমকল্যাণ বিভাগের কাউন্সিলর এরফানুল হকসহ বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা। তাদের মাধ্যমেই জানা গেছে মৃতদের নাম-পরিচয়।

জানা যায়, নিহত সাতজনের পাঁচজনই মাদারীপুর জেলার। তারা হলেন মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, একই উপজেলার পিয়ারপুর গ্রামের জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল ও সদর উপজেলার বাপ্পী, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাজ্জাদ এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাইফুল।

গত ২৫ জানুয়ারি লিবিয়া থেকে যাত্রা করে ভূমধ্যসাগর পাড়ি দেয় বাংলাদেশিদের বহনকারী একটি নৌকা। পরে ল্যাম্পেডুসা দ্বীপে পৌঁছানোর সময় অতিরিক্ত ​ঠান্ডায় অভিবাসনপ্রত্যাশী সাত বাংলাদেশির মৃত্যু হয়।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy