প্রকাশ: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২, ৩:১৬ পিএম (ভিজিট : ১২১)

X
সিরাজগঞ্জের যুবদল নেতা আকবর আলীকে গুলি করে হত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
রিজভী বলেন, ‘সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধনিবাড়ি এলাকায় বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে আকবর আলীকে গুলি করে হত্যা করেছে আওয়ামী দুর্বৃত্তরা। আওয়ামী সন্ত্রাসী সেলিম ও মাসুদ নিজেদের অস্ত্র দিয়ে সরাসরি গুলি করে হত্যা করে। এ হত্যাকারীরা এলাকায় আওয়ামী লীগের চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী।’
তিনি আরও বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ গুমের শিকার হয়েছে। সব মিলিয়ে প্রায় ২০ হাজার নেতাকর্মী আওয়ামী শাসনামলে হত্যার শিকার হয়েছেন।’
এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছেন বলেও মন্তব্য করেন তিনি।