সেলিনা হোসেন বাংলা একাডেমির নতুন সভাপতি

নিজস্ব প্রতিবেদক

সাহিত্য

বাংলা একাডেমির নতুন সভাপতি নিয়োগ পেয়েছেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন।আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়

2022-02-03T19:03:56+00:00
2022-02-03T19:08:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেলিনা হোসেন বাংলা একাডেমির নতুন সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২, ৭:০৩ পিএম  আপডেট: ০৩.০২.২০২২ ৭:০৮ পিএম  (ভিজিট : ২৬৩)
X


বাংলা একাডেমির নতুন সভাপতি নিয়োগ পেয়েছেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন। 

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে ৩ বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ এর ধারা-৬(১) এবং ৬ (৩) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সেলিনা হোসেন এই নিয়োগ পেয়েছেন।

যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর বাংলা একাডেমির সভাপতি স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, গবেষক এবং লেখক অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারা যান।

উল্লেখ্য, সেলিনা হোসেনের জন্ম ১৪ জুন ১৯৪৭, রাজশাহীতে। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত ঔপন্যাসিক। তার উপন্যাসে প্রতিফলিত হয়েছে সমকালের সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্ব সংকটের সামগ্রিকতা। বাঙালির অহংকার ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তার লেখায় নতুন মাত্রা যোগ করেছে। তার গল্প, উপন্যাস ইংরেজি, রুশ, মেলে এবং কানাড়ী ভাষায় অনূদিত হয়েছে। ২০১৪ সালে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব পালন করেন তিনি।






Loading...
Loading...


সাহিত্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy