ইসলামী ব্যাংকগুলোকে তথ্য দেয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বাংলাদেশে দিন দিন ইসলামিক ব্যাংকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে ইসলামিক ব্যাংক সম্পর্কিত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করার

2022-02-07T19:51:16+00:00
2022-02-07T19:53:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইসলামী ব্যাংকগুলোকে তথ্য দেয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫১ পিএম  আপডেট: ০৭.০২.২০২২ ৭:৫৩ পিএম  (ভিজিট : ১০৯)
X


বাংলাদেশে দিন দিন ইসলামিক ব্যাংকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে ইসলামিক ব্যাংক সম্পর্কিত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করার আবশ্যকতা তৈরি হয়েছে। তাই বাংলাদেশে কার্যরত সব ইসলামী ব্যাংক, শাখা ও উইন্ডোগুলোকে সঠিকভাবে কেন্দ্রীয় ব্যাংক বরাবর তথ্য পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ইসলামিক ব্যাংকের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যথাযথ পরিভাষায় ইসলামিক ব্যাংক সম্পর্কিত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করার আবশ্যিকতা তৈরি হয়েছে। তাই কেন্দ্রীয় ব্যাংকের ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ডাটাবেইজ ইউনিট কর্তৃক ইসলামিক ফাইন্যান্সিয়াল ট্রাঞ্জেকশন-সংশ্লিষ্ট তথ্য যথাযথভাবে সংকলন করার জন্য বাংলাদেশে কার্যরত সব ইসলামিক ব্যাংক, ইসলামিক শাখা ও উইন্ডোগুলোর জন্য একটি ডাটা টেমপ্লেট প্রস্তুত করা হয়েছে।


ওই টেমপ্লেটের মাধ্যমে ২০২২ সালের জানুয়ারি থেকে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স-সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে মাসিক ও ত্রৈমাসিক ভিত্তিতে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে পরিসংখ্যান বিভাগের ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ডাটাবেইজ ইউনিটে দাখিল করার জন্য সংশ্লিষ্ট ব্যাংককে নির্দেশ প্রদান করা যাচ্ছে।






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy