দেশে সোনার ভরি ৭৫ হাজার, রুপার দাম অপরিবর্তিত

অর্থনীতি

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৮৬৬ টাকা বেড়ে ৭৪

2022-02-10T13:50:38+00:00
2022-02-10T13:56:09+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
দেশে সোনার ভরি ৭৫ হাজার, রুপার দাম অপরিবর্তিত
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২, ১:৫০ পিএম  আপডেট: ১০.০২.২০২২ ১:৫৬ পিএম  (ভিজিট : ২৭৪)
X


দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৮৬৬ টাকা বেড়ে ৭৪ হাজার ৯৯৯ দশমিক ৫২ টাকায় দাঁড়িয়েছে।

বুধবার ( ৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে সোনার মূল্য নির্ধারণের এ তথ্য জানা গেছে। যা বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) থেকে এ নতুন দাম কার্যকর করা হবে।  

দাম বাড়ার বিষয়ে এম এ হান্নান আজাদ বলেন, 'পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় সোনা বিক্রির অনুরোধ করা হলো।'

এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯ দশমিক ৫২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৭১ হাজার ৬৭৫ দশমিক ২৮ টাকায়, ১৮ ক্যারেটের ভরি ৬১ হাজার ৮১৯ দশমিক ২০ টাকায় এবং সনাতন পদ্ধতিতে ৫১ হাজার ২০৪ দশমিক ৯৬ টাকায় বিক্রি হবে। বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭৩ হাজার ১৩৩ টাকা রয়েছে। তার মানে দাম বর্তমানে ভরি প্রতি বেড়েছে ১ হাজার ৮৬৬ দশমিক ৫২ টাকা।

বর্তমানে ২১ ক্যারেটের ভরি ৬৯ হাজার ৯৮৪ টাকা বিক্রি হচ্ছে। যার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ দশমিক ২৮ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬১ হাজার ২৩৬ টাকা। এর ভরিতে দাম বেড়েছে ৫৮৩ দশমিক ২০ টাকা। সনাতন পদ্ধতিতে সোনার প্রতি ভরির দাম ৫০ হাজার ৯১৩ টাকা। তার দাম ভরিতে বেড়েছে ২৯১ দশমিক ৯৬ টাকা।

অপরদিকে, সোনার মূল্য বাড়লেও রুপা আগের নির্ধা‌রিত দাম বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি ৯৩৩ টাকা।

এর আগে, সর্বশেষ গত ১৫ ডিসেম্বর ভরিতে এক হাজার ১৬৬ টাকা ক‌মি‌য়ে সোনার নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এটি গত ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়। আজ বুধবার পর্যন্ত ওই দরেই সোনার অলংকার কেনাবেচা হয়। এ হিসাবে আজ ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি সোনার দাম বিক্রি হচ্ছে ৭৩ হাজার ১৩৩ টাকা। ২১ ক্যারেটের সোনা ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ৫০ হাজার ৯১৩ টাকা।






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy