প্রকাশ: শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২, ৮:০৩ পিএম আপডেট: ১২.০২.২০২২ ৮:০৫ পিএম (ভিজিট : ২০৩)

X
লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বেগম খালেদা জিয়ার নাতনি এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান।
আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় লন্ডনের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন তিনি।
খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানায়।
সূত্রটি জানায়, আজ (শনিবার) আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান গুলশান বাসভবন ফিরোজা থেকে সকাল ৬টায় হযরত শাহজালাল বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা করেন। পরে তিনি সকাল ৭টার দিকে লন্ডনের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, গত রোববার (৬ ফেব্রুয়ারি) লন্ডন থেকে ঢাকা আসেন খালেদা জিয়ার নাতনি জাফিয়া রহমান। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ছিলেন তিনি। এর আগে প্রায় আড়াই মাস ঢাকায় ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান।