প্রকাশ: রোববার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১:৪৯ পিএম আপডেট: ২৯.০৭.২০২২ ৪:৪৬ পিএম (ভিজিট : ৫৭)

X
প্রকাশিত হলো ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড়ে ৯৫.২৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। পাশের হারে দেশের সেরা হয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে ফল প্রকাশ করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।
তিনি জানান, এক লাখ ৩১ হাজার ৫০০ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ২৮ হাজার ১৬৩ জন। পাসের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ২০ হাজার ৮৭৮ জন।