গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি

শিক্ষা

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। মেধা তালিকা অনুযায়ী শিক্ষার্থীরা সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় পাবে বলে

2022-12-29T18:27:49+00:00
2022-12-29T18:27:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৬:২৭ পিএম   (ভিজিট : ২৮৯)
X

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। মেধা তালিকা অনুযায়ী শিক্ষার্থীরা সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় পাবে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

বুধবার (২৮ ডিসেম্বর) রাতে গুচ্ছ কমিটির ভার্চুয়াল এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে উপাচার্য বলেন,"আমরা সকল শিক্ষার্থীর ভালো চাই। তাছাড়া আদালত ও শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সুযোগ পুনরায় চালু করা হয়েছে। যেহেতু খুব বেশি শিক্ষার্থী ভর্তি হতে বাকি নেই সেই বিবেচনা করে আমরা মাইগ্রেশনের সিদ্ধান্ত আবার চালু করেছি। কিন্তু এতে ভর্তি প্রক্রিয়া শেষ করতে আরেকটু বেশি সময় লাগবে। এসময় সপ্তম মাইগ্রেশনের বিষয়ে তিনি বলেন, যেহেতু সপ্তম মাইগ্রেশন প্রকাশ হয়ে গেছে এটা বাতিল করা হবে না। তবে বঞ্চিত শিক্ষার্থীদের বিষয়ে বিশেষ বিবেচনা করা হবে। তবে এবিষয়ে বিশেষ কিছু জানাননি তিনি।

শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.ফরিদ উদ্দীন আহমদ বলেন, আদালতের প্রতি শ্রদ্ধা রেখে মাইগ্রেশন চালু করা হয়েছে। এসময় সপ্তম মাইগ্রেশন বাতিল হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এত কিছু জানিনা। আদালতের নির্দেশনা অনুযায়ী মাইগ্রেশন চালু থাকবে। আদালত নোটিশে যা বলেছে তাই হবে। সপ্তম মাইগ্রেশন বাতিলের ব্যাপারে কোন কথা হয়নি।

বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সুযোগ অব্যাহত থাকার খবরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। উচ্ছ্বাস প্রকাশ করে মারিয়া শবনম নামে এক শিক্ষার্থী বলেন, গুচ্ছ কমিটির এই সিদ্ধান্তে আমরা খুশি। একই সাথে গুচ্ছ কমিটির স্যারদের নিকট একটাই দাবি গোলমাল পূর্ণ সপ্তম মেরিট বাতিল করে পুনরায় ভর্তি প্রক্রিয়া সুন্দর ভাবে চালু হোক।

এর আগে গত ১৯ ডিসেম্বর সপ্তম মেধাতালিকা প্রকাশ করে গুচ্ছ কমিটি। একই সাথে বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সুযোগ বন্ধ করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে মাইগ্রেশন বন্ধ করার সিদ্ধান্ত কেন অবৈধ নয় তা জানতে চেয়ে হাইকোর্ট থেকে রুল জারি হয়। একদিন পর এ সিদ্ধান্ত নেয় গুচ্ছ কমিটি। 

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy