প্রতি মাসেই ভালোবাসা দিবস যে দেশে

অনলাইন ডেস্ক

ফিচার

প্রায় সব দেশেই ১৪ ফেব্রুয়ারিকে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ হিসেবে পালন করা হয়। তবে দক্ষিণ কোরিয়ায় প্রতি মাসেই ভালোবাসা

2022-02-15T14:32:30+00:00
2022-02-15T14:32:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রতি মাসেই ভালোবাসা দিবস যে দেশে
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ২:৩২ পিএম   (ভিজিট : ৩৭৫)
X


প্রায় সব দেশেই ১৪ ফেব্রুয়ারিকে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ হিসেবে পালন করা হয়। তবে দক্ষিণ কোরিয়ায় প্রতি মাসেই ভালোবাসা দিবস পালন করা হয়। আর সেই দিনট হলো প্রতি মাসের ১৪ তারিখ।

যদিও সবার মতোই দক্ষিণ কোরিয়ানরা ১৪ ফেব্রুয়ারি দিনটাকে ভালোবাসা দিবস হিসেবেই পালন করে থাকেন। তবে একটু ভিন্ন আকারে। এই দিনে কেবল মেয়েরাই তাঁদের প্রিয় পুরুষটিকে ভালোবাসার নিদর্শন স্বরূপ উপহার দিয়ে থাকেন। উপহারটিও আবার সুনির্দিষ্ট, চকলেট ক্যান্ডি। অন্যদিকে ফেব্রুয়ারির পরে মার্চের ১৪ তারিখ ছেলেরা উপহার দেয় তাদের প্রেয়সীকে। এ দিনটিতে প্রেমিকগণ প্রেমিকাদের দিয়ে থাকে চকলেট ছাড়া অন্য যে কোন স্বাদের ক্যান্ডি। প্রতি মাসের ১৪ তারিখ ভিন্ন ভিন্ন নামে দিবস পালন করলেও তাদের মূল বিষয় হচ্ছে ভালোবাসা প্রকাশ। 

তাদের ১২ মাসের বিভিন্ন দিবসগুলো হলো-
১৪ জানুয়ারি মোমবাতি দিবস, ১৪ ফেব্রুয়ারি লাল দিবস, ১৪ মার্চ সাদা দিবস, ১৪ এপ্রিল কালো দিবস, ১৪ মে গোলাপ দিবস, ১৪ জুন চুমু দিবস, ১৪ জুলাই রুপালি দিবস, ১৪ আগস্ট সবুজ দিবস, ১৪ সেপ্টেম্বর সংগীত দিবস, ১৪ অক্টোবর ওয়াইন দিবস, ১৪ নভেম্বর মুভি দিবস এবং ১৪ ডিসেম্বর আলিঙ্গন দিবস।





Loading...
Loading...


ফিচার এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy