সার্চ কমিটিতে জাফরুল্লাহ যে নাম দিয়েছেন সেটাই বিএনপির নাম: হানিফ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সার্চ কমিটিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী যে নাম দিয়েছেন সেটাই বিএনপির দেয়া নাম। বিএনপি সার্চ কমিটিতে দলীয়ভাবে নাম না

2022-02-17T13:21:14+00:00
2022-02-17T13:21:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সার্চ কমিটিতে জাফরুল্লাহ যে নাম দিয়েছেন সেটাই বিএনপির নাম: হানিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ১:২১ পিএম   (ভিজিট : ২৬১)
X


সার্চ কমিটিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী যে নাম দিয়েছেন সেটাই বিএনপির দেয়া নাম। বিএনপি সার্চ কমিটিতে দলীয়ভাবে নাম না দিলেও অন্যের মাধ্যমে ঠিকই নাম দিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে খুলনা বিভাগ আওয়ামী লীগের সাংগঠনিক ভার্চুয়াল বৈঠক শেষে তিনি এ কথা জানান।

হানিফ আরও বলেন, 'বিএনপি সকালে এক কথা বলে আর বিকালে বলে আরেক কথা। আমরা তো জানতাম ডা. জাফরুল্লাহ খালেদা জিয়ার উপদেষ্টা। তিনি যদি নাম দেন, সেই নামটা কি বিএনপির পক্ষ থেকে দেয়া হয় না? সেটাই কি বিএনপির নাম নয়?' 

এসময় বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy