আখতারুজ্জামানকে বিএনপির সকল পদ থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব) আখতারুজ্জামান রঞ্জনকে দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে দল থেকে বহিষ্কার

2022-02-20T14:00:41+00:00
2022-02-20T14:01:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখতারুজ্জামানকে বিএনপির সকল পদ থেকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ ফেব্রুয়ারি, ২০২২, ২:০০ পিএম  আপডেট: ২০.০২.২০২২ ২:০১ পিএম  (ভিজিট : ১৬৪)
X


বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব) আখতারুজ্জামান রঞ্জনকে দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। 

আজ রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, 'দলীয় শৃংখলার পরিপন্থীতে জড়িত থাকার প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্রের ৫ এর 'গ' ধারা মোতাবেক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।'  

উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মেজর (অব.)আখতারুজ্জামান গত নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি প্রার্থী ছিলেন ।  নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে হেরে যান।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy