মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে
আবু জাফর ওবায়দুল্লাহ
সাহিত্য
“কুমড়ো ফুলে ফুলেনুয়ে পড়েছে লতাটা,সজেন ডাঁটায়ভরে গেছে গাছটা,আর আমিডালের বড়ি শুকিয়ে রেখেছি।খোকা, তুই কবে আসবি?কবে ছুটি?”চিঠিটা তার পকেটে
2022-02-22T13:33:29+00:00
2022-02-22T13:45:14+00:00
রবিবার
●
৯ আগস্ট ২০২৬
●
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার
●
৯ আগস্ট ২০২৬
সর্বশেষ
সারাবাংলা
ঢাকা
চট্টগ্রাম
রাজশাহী
খুলনা
সিলেট
বরিশাল
রংপুর
ময়মনসিংহ
জাতীয়
রাজনীতি
আন্তর্জাতিক
রাজধানী
অর্থনীতি
ব্যাংক
বীমা
শেয়ারবাজার
খেলাধুলা
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন
বলিউড
হলিউড
ঢালিউড
অন্যান্য
শিক্ষা
আইন-আদালত
আরো
প্রযুক্তি
ফিচার
কর্পোরেট
ধর্ম
স্বাস্থ্য
অনুসন্ধান
প্রবাস
সাহিত্য
গণমাধ্যম
লাইফস্টাইল
মতামত
সম্পাদকীয়
অন্যান্য
ভিডিও
ই-পেপার
আরও
মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে
আবু জাফর ওবায়দুল্লাহ
প্রকাশ:
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩৩ পিএম
আপডেট:
২২.০২.২০২২ ১:৪৫ পিএম
(ভিজিট : ৭৮৮)
X
“কুমড়ো ফুলে ফুলে
নুয়ে পড়েছে লতাটা,
সজেন ডাঁটায়
ভরে গেছে গাছটা,
আর আমি
ডালের বড়ি শুকিয়ে রেখেছি।
খোকা, তুই কবে আসবি?
কবে ছুটি?”
চিঠিটা তার পকেটে ছিল
ছেঁড়া আর রক্তে ভেজা।
“মাগো ওরা বলে
সবার কথা কেড়ে নেবে।
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।
বলো, মা
তাই কি হয়?
তাইতো আমার দেরি হচ্ছে।
তোমার জন্যে
কথার ঝুড়ি নিয়ে
তবেই না বাড়ী ফিরবো।
লক্ষ্মী মা,
রাগ করো না,
মাত্রতো আর কটা দিন।”
“পাগল ছেলে”,
মা পড়ে আর হাসে,
“তোর ওপরে রাগ করতে পারি!”
নারকেলের চিড়ে কোটে,
উড়কি ধানের মুড়কি ভাজে,
এটা-সেটা
আরো কতো কি!
তার খোকা যে বাড়ি ফিরবে
ক্লান্ত খোকা।
কুমড়ো ফুল
শুকিয়ে গেছে,
ঝরে পড়েছে ডাঁটা,
পুঁই লতাটা নেতানো
“খোকা এলি?”
ঝাপ্সা চোখে মা তাকায়
উঠানে উঠানে
যেখানে খোকার শব
শকুনীরা ব্যবচ্ছেদ করে।
এখন
মার চোখে চৈত্রের রোদ
পুড়িয়ে দেয় শকুনীদের।
তারপর
দাওয়ায় বসে
মা আবার ধান ভানে,
বিন্নি ধানের খই ভাজে,
খোকা তার
কখন আসে কখন আসে!
এখন
মার চোখে শিশির-ভোর
স্নেহের রোদে ভিটে ভরেছে।
Loading...
Loading...
সাহিত্য এর আরও খবর
ঢাকা লিট ফেস্টের ১০ম আসর ৫-৮ জানুয়ারি
ঢাকা লিট ফেস্টের ১০ম আসর ৫-৮ জানুয়ারি
শিল্পকলায় দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন
শিল্পকলায় দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন
কালজয়ী উপাখ্যান ‘নীল ফড়িং’ স্রষ্টা
কালজয়ী উপাখ্যান ‘নীল ফড়িং’ স্রষ্টা
টিম্বাকতু
টিম্বাকতু
শিল্পকলায় ‘শত কন্ঠে শত কবির শত কবিতা আবৃত্তি’ শুক্রবার
শিল্পকলায় ‘শত কন্ঠে শত কবির শত কবিতা আবৃত্তি’ শুক্রবার
মির্জা ফখরুলের দুই খণ্ডের বই ‘আমার স্বপ্ন আমার দেশ’
মির্জা ফখরুলের দুই খণ্ডের বই ‘আমার স্বপ্ন আমার দেশ’
‘চিন্তাসূত্র পুরস্কার-২০২২’-এর জন্য ৪ শাখায় মনোনয়ন আহ্বান
‘চিন্তাসূত্র পুরস্কার-২০২২’-এর জন্য ৪ শাখায় মনোনয়ন আহ্বান
প্রকৃতির সুন্দরবন
প্রকৃতির সুন্দরবন
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল :
[email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
About Us
Contact Us
Privacy Policy
Terms & Conditions
Editorial Policy
Correction Policy