পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত

অনলাইন ডেস্ক

প্রবাস

পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাস জানিয়েছে, পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত রয়েছে। এক্ষেত্রে বৈধ পাসপোর্টধারীরা সীমান্তরক্ষী বাহিনীকে

2022-02-25T14:39:48+00:00
2022-02-25T14:39:48+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ২:৩৯ পিএম   (ভিজিট : ৩২৪)
X


পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাস জানিয়েছে, পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত রয়েছে। এক্ষেত্রে বৈধ পাসপোর্টধারীরা সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট প্রদর্শন করে পোল্যান্ডে ঢুকতে পারবেন। ইউক্রেনে বাংলাদেশের দূতাবাস না থাকায় পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস সেখানকার কার্যক্রম পরিচালনা করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, যাদের পাসপোর্ট নেই, তারাও ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। সে সময় প্রত্যেক বাংলাদেশিকে দ্ইুকপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সাথে রাখতে অনুরোধ করা হয়েছে। ওয়ারশয়ের বাংলাদেশ দূতাবাসের একটি দল কাল সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের দিকে রওনা হবে। ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশিদের তারা সহায়তা করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ, পেট্রোল অপ্রতুলতা এবং পথিমধ্যে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে এই মুহূর্তে উক্ত সীমান্তের দূরবর্তী এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সীমান্তের দিকে রওনা হতে হলে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে রওনা দিতে অনুরোধ করা হয়েছে।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy