আজ করোনায় মৃত্যু ৮, শনাক্ত ৭৫৯

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের সবার সরকারি হাসপাতালে

2022-02-26T19:07:31+00:00
2022-02-26T19:07:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আজ করোনায় মৃত্যু ৮, শনাক্ত ৭৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৭:০৭ পিএম   (ভিজিট : ৪০)
X

   
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের সবার সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৪ জনে। একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৫৯ জন। শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৪১ হাজার ৮১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২, চট্টগ্রামে ৩, খুলনায় ১, রংপুরে ২ জন মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য ১৮ হাজার ৩৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৮ হাজার ৩০৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ১৯১টি।

এছাড়া দেশে নতুন করে ৭ হাজার ৩৪৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯২ দশমিক ৭২ শতাংশ। মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৪২৫ জনে।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy